শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মহেশপুরে মাদক ও অস্ত্রসহ আটক ২

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View

ঝিনাইদহের মহেশপুর ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে থানার এসআই দিবাকর মালাকরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভালাইপুর গ্রামের মুনছুর আলী ঠাটুর বসত বাড়ি থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ ওইদুজ্জামান অপু (২২) ও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপজেলার কাশিনাথপুর গ্রামের মানিক ইসলামকে (২০) আটক করে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ভালাইপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মালামালসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category