বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় বলায় হয়, র্যাবের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়েছে।
র্যাব–১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘রুমা বাজার এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।’
গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত ব্যাংক কর্মকর্তার জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি অপহৃত ব্যাংক কর্মকর্তার জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। বুধবার বেলা ১টার পর থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। দুই ঘটনার জন্যই কেএনএফকে দায়ী করছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছিলেন, নেজাম উদ্দিনকে মুক্তি দিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।