শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, অস্ত্রধারীদের হামলায় আহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ঘেটে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সসস্ত্র ডাকাত দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে।

বাঁধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের উপরও হামলা করে। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছে।

এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহতের খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category