বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

মার্চে ৫৩ নারীর আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৬৪ Time View

সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে ৫৩ নারী আত্মহত্যা করেছেন। পাশাপাশি ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সমাপ্ত মার্চ মাসে ৩৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৯টি সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যার ঘটনা একটি ও ১৪টি ধর্ষণচেষ্টা হয়েছে।

দেশে উল্লেখযোগ্য হারে অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনাও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, সারাদেশে গত মার্চ মাসে ৪২ অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে ৩৪টি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছিল। মরদেহগুলোর অধিকাংশই ডোবা খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নীচ থেকে উদ্ধার করা হয়েছে।

এমএসএফের হিসেব অনুযায়ী, মার্চ মাসে কারা হেফাজতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গণপিটুনিতে ৯ জন এবং সীমান্তে ৪ জন নিহত হয়েছেন। এ মাসে ২১টি রাজনৈতিক সহিংসতায় ৯৩ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে ৪০ জন সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category