শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাসের কাচ ভেঙে পড়ল শরীরে, রক্তক্ষরণে প্রাণ গেল যাত্রীর

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

রাজধানীর বকশিবাজারে বাসের গ্লাস ভেঙে পেছনের সিটে বসা তোফাজ্জল হোসেন (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের সড়কে চলন্ত বাসে এ দুর্ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে অপর যাত্রীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখার (এসবির) রিপোর্টার ছিলেন।

হাসপাতালে নিয়ে আসা মুশফিকুর নামে এক যুবক জানান, ঠিকানা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন তোফাজ্জল। বাসের পেছনে সিটে বসা ছিলেন তিনি। বাসটি বকশিবাজার ফজলে রাব্বি হল অতিক্রম করার সময় রাস্তায় থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছন দিক ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে বাসের পেছনের সিটে বসা তোফাজ্জলের ওপর পড়ে। এ সময় তার মুখমণ্ডল ও শরীর থেকে রক্ত ঝরতে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category