শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

৩০টি নব মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

দিনাজপুরের বিরামপুরের রতনপুর এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করা ৩০টি নব মুসলিম পরিবারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ৩০টি নব মুসলিম পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন বিরামপুরের পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও  ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিমন হায়দার, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান, খানপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, খানপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য সোহেল রানা মন্ডল, খানপুর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক মেহেদী হাসান, মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আবু ইউসুফ মাস্টার, বেতদিঘী ইউপির ৯নং ওয়ার্ড সদস্য হাসেদ আলীসহ মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডা. সোলায়মান মন্ডল।

অনুষ্ঠানে ৩০টি নব মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, মুড়ি, পুরুষদের জন্য লুঙ্গি ও মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন দিনাজপুরের জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category