শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় সরানোর মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বলেন, বাজার সরানোর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বাজারের ঝুঁকিপূর্ণ ভবনে থাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কাজ শুরু হয়। এর মাধ্যমে কারওয়ান বাজার সরানোর কার্যক্রম শুরু হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ঈদের পর পুরোপুরি বাজার গাবতলীতে স্থানান্তর করার পর সেখানে বিজনেস হাব নির্মাণ করা হবে।তবে এই সিদ্ধান্তে স্থানীয়রা সাধুবাদ জানালেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে গত ১৮ মার্চ কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও ব্যবসায়ীরা বৈঠকে বসেন। বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ঈদের পর রাজধানীর কারওয়ান বাজারের ১৭৬টি পাইকারি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়া হবে।

কারওয়ান বাজার রাজধানী ঢাকার সবচেয়ে বড় পাইকারি আড়ত। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা আর পণ্য কেনা-বেচায় মুখর থাকে দিন-রাত।এখানে জমে ওঠা বাজার কালের বিবর্তনে এখন রাজধানীর কাঁটায় পরিণত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় বাজার ঘিরে সৃষ্টি হয় যানজট। এ ছাড়া ২০০৯ সালে কারওয়ান বাজার সিটি কর্পোরেশনের ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে বুয়েটের বিশেষজ্ঞ দল। সব মিলিয়ে শহরের ভেতর থেকে বাজার সরানো জরুরি হয়ে পড়ে। কারওয়ান বাজার সরানোর জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category