শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বরিশালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য মঙ্গলবার (২৬ নভেম্বর) উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা শহীদ ‘দৌলত’।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটি’র মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেয়া জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।

বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় জাহাজটি ঘুরে ঘুরে দেখেন। বিশেষ করে শিশুকিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নৌ-বাহিনীর এই যুদ্ধের জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দিত হয়েছেন তারা।

জানা গেছে, বানৌজা শহীদ দৌলত একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। নৌ বাহিনীর জন্য দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন আরও ৫টি যুদ্ধ জাহাজের প্রথমটি এই শহীদ দৌলত। ব্যয় হয় প্রায় ৫৩২ কোটি টাকা। এর আকার আয়তন অপেক্ষাকৃতভাবে কিছুটা ছোট হলেও এর সক্ষমতা অধুনা বিশ্বে ব্যবহৃত স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্বলিত অন্যান্য যুদ্ধ জাহাজের চেয়ে কোনো অংশে কম নয়। এই জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা যেমন একটি ৪০ থেকে ৬০ মিলিমিটারের বফরস্ গান এবং ২টি ১২ দশমিক ৭ মিলিমিটারের মেশিন গান। জাহাজটির দৈর্ঘ্য ৫১ দশমিক ৬৫ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার আর গভীরতা ৪ দশমিক ২০ মিটার।

৩০৭ টন ওজনের ওই জাহাজে দুটি ইঞ্জিন রয়েছে, যার প্রতিটির শক্তি তিন হাজার ৪১ হর্স পাওয়ার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category