শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

ঢাকার ধামরাইয়ে মাটি কাটা গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে ডুবে আব্দুল্লাহ (৬) ও হাফিজ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন দুই ভাই।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের খাতরা এলাকার আব্দুল মালেকের ছেলে। আব্দুল মালেক ওই এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় থেকে ইটভাঙার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার একটি সড়কের পাশে গত কয়েকদিন আগে মাটি কাটায় একটি গর্ত খোঁড়েন জমির মালিক। শনিবার রাতের বৃষ্টিতে গর্তে পানি জমে। দুপুরের দিকে খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় দুই সন্তানকে না পেয়ে তাদের খুঁজতে গিয়ে মা জানতে পারেন তারা ডোবায় পরে গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

কুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বোরহান উদ্দিন বলেন, ‘দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় একটি গর্তে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়। তারা আপন দুই ভাই। তাদের বাবা এখানে একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুরির কাজ করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সিকদার বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category