শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

বরিশালে কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলাধীন তিনটি নদীতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, মুলাদী পাতার চর নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও র‌্যাব ৮-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটটি পাই জাল, ছয়টি মশারি জাল, ১৬টি চরঘেরা জালসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। অভিযানে মৎস্য অধিদপ্তর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, র‌্যাব ৮ বরিশালের ডিএডি, মুলাদী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category