শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৪

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

রাজধানীর মালিবাগ মোড়ে গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় মালিবাগের হোটেল শাহজালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলো— সবুজ (২৪), মোঃ মারুফ (১৬), মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। দগ্ধরা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ জানান, আমরা চারজনই ওই হোটেলের কর্মচারী। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমাদের তিনজনকে ঢাকা মেডিকেল বার্নে ও আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে সবুজ ২৭ শতাংশ দগ্ধ, মারুফ ১৮ শতাংশ দগ্ধ, জুলহাস ১৬ শতাংশ দগ্ধ এবং হান্নানকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category