শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ:রমজান উপলক্ষ্যে ক্রয়মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৮২ Time View

দেশব্যাপি আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য যখন রোজাদারদের নাভিশ্বাস উঠেছে। আর সুযোগ বুঝে যখন একের পর এক সিন্ডিকেট মাথা ছাড়া দিয়ে পকেট কাটছে অসহায় সাধারণ মানুষের। সকালে-বিকালে দাম বাড়িয়ে গরিবের রক্ত চুষতে ব্যস্ত কতিপয় ব্যবসায়ীরা। তবে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ব্যতিক্রম যশোরের অভয়নগরে স্যানিটারি ব্যবসায়ী আসাদুজ্জামান বেনজীর। তিনি প্রথম রোজা থেকে  সুলভ মূল্যে ১০ ধরনের খাদ্য ও ইফতার পণ্য বিক্রি শুরু করেছেন।

বুধবার (১৩ মার্চ) উপজেলার নওয়াপাড়া বাজার ইনস্টিটিউট গেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশে মেসার্স তকি স্যানিটারি নামের এ দোকানে মূল্য তালিকা টানিয়ে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে।

সকাল থেকে শত শত নারী ও পুরুষ লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন। একজন ক্রেতা সবগুলা পণ্য প্রতিদিন একবার ক্রয় করতে পারবেন। ১০ ধরনের পণ্যের মধ্যে রয়েছে এক লিটার সয়াবিন তেল ১৩০ টাকা, এক কেজি চিনি ১৩০ টাকা, এক কেজি ছোলা ৯০ টাকা, এক কেজি চিড়া ৫০ টাকা, ২৫০ গ্রাম খেজুর ৯০ টাকা, এক কেজি আলু ২৮ টাকা, এক কেজি পেঁয়াজ ৬৫ টাকা, ৫০০ গ্রাম রসুন ৫৫ টাকা ও পোল্ট্রি মুরগি ডিম ১০টি ৯০ টাকা।

এসময় গুয়াখালা গ্রামের আশরাফ মাসুদ নামে এক ক্রেতা বলেন, অভয়নগরে অনক ধনী ব্যক্তি ও আমদানীকারক ব্যবসায়ী রয়েছেন। এই প্রথম কোন ব্যবসায়ী সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার মূল্যের থেকে কম দামে ১০ ধরনের পণ্য বিক্রি শুরু করেছেন। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে তাঁর এ মহতি উদ্যোগ অভয়নগরে দৃষ্টান্ত করবে।

এ ব্যাপার মেসার্স তকি স্যানটারির মালিক আসাদুজ্জামান বেনজীর বলেন, ‘ক্রয় মূল্যের থেকে ১০ থেকে ২০ টাকা কমে পণ্যগুলো বিক্রি করছি। বছরের ১১ মাস ব্যবসা করেছি, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে একমাস ব্যবসা না করে সাধারণ মানুষের জন্য কিছু করার আশায় এ উদ্যোগ গ্রহণ করেছি।’ আশাকরি আমার এ উদ্যোগ দেখে অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসবেন। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category