বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, অনেক দোকান পুড়ে ছাই

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আগুন সম্পূর্ণভাবে নির্বাপনের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টার দিকে এখানে আগুন লাগার ঘটনা ঘটে। যা কয়েক মিনিটের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু এর আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।

আগুন লাগার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান। তিনি জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে ১০টি ইউনিট।

তাদের প্রচেষ্টায় বড় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে থাকে। তখন ওই আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন একজন তাকে আগুনের খবর দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। কিন্তু এটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। এরপর দাউ দাউ করে সব জ্বলতে থাকে। ঘটনাস্থলে এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়। আরেক ফার্নিচার দোকানি দাবি করেছেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা কোনো কিছু রক্ষা করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category