শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

উত্তরায় কাঁচা বাজারে ভয়াবহ আগুন

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমকে  আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান। বর্তমানে সেখানে তাদের অভিযান চলছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের পর আগুন লাগে। এই কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ছিল। এছাড়া সেখানে ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল।

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তখন একজন তাকে আগুনের খবর দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category