বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

মাটিবাহী ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬৫ Time View

নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর চাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চাপরাশির হাট টু চরমন্ডলিয়া সড়কের জনতা বাজার সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহত আমির হোসেন (১৫) ওই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিউটির বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির। সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্তু ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন নিহতের পিতাকে হুমকি-ধমকি দিয়ে ঘটনাটি দফারফা করেছে দুই লক্ষ টাকায়। স্থানীয় বাসিন্দারা হতাশ হয়ে আরও  বলেন, একটা মানুষের জীবন কি দুই লক্ষ টাকা?

এ বিষয়ে জানতে চাইলে ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছেনা। আমার কাছে এসেছে বিষয়টি সমাধা করে দেওয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি আপাতত  দুই লক্ষ টাকায় সমাধান হয়েছে।  তারা থানায় গিয়ে ওসি সাহেবের সাথে দেখা করবে।

সরেজমিনে নিহতের বাড়ীতে গিয়ে দেখা যায়, নিহতের মুখ ও দাঁত ক্ষত বিক্ষত হয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যরা জানান,তার গায়ের উপর দিয়ে অবৈধ মাটিবাহী ট্রাক্টর উঠিয়ে দেওয়ায় তার মৃত্যু হয়েছে। তারা জানায় পুলিশ নিহতের বাড়ীতে যায়নি। সুরতহাল রিপোর্টও করেনি। পুলিশ চেয়ারম্যান এর সাথে চেয়ারম্যান এর অফিসে কথা বলে চলে গেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছেনা। নিহতের পিতা থানায় লিখিত ভাবে মামলা করবেনা বরে একটি আবেদন দিয়েছেন। নিহতের পরিবার নিহতের ময়না তদন্ত করাতে চাচ্ছে না। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category