বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

প্রেমিকের বোনের বাসায় প্রেমিকার লাশ: মামলার তদন্তে সিআইডি

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

ফেনীতে প্রেমিকের বড় বোনের বাসা থেকে প্রেমিকা ফাতেমা আক্তার আঁখির মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফায়েত এ আদেশ দেন।

শুক্রবার (০৮ মার্চ) বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসেইন বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহত আঁখির বড় বোন শিল্পী আক্তার বাদি হয়ে মঙ্গলবার (০৫ মার্চ) আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা এলাকার মো. মিয়াধনের ছেলে সালাহউদ্দিন আহমেদ, তার ছোট ভাই আদনান বাপ্পী, বোন নাদিয়া বেগম ও ভগ্নিপতি বেলাল হোসেনকে আসামি করা হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার প্রদান করেন।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন সময় আঁখির পক্ষ থেকে বিয়ের কথা বলা হলেও সময়ক্ষেপণ করতে থাকে সালাউদ্দিন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে আঁখিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সালাউদ্দিন। তাছাড়া শুরু থেকেই সালাউদ্দিনের ভাই বাপ্পি ও বোন নাদিয়া সবসময় আঁখির বিষয়ে হস্তক্ষেপ করে আসছিলেন। কারণ তারা এ সম্পর্ক কখনও মেনে নিতে পারেনি। এজন্য কৌশলে পাখিকে ওই বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়।

এরপর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।

তবে, ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় একটি কক্ষের দরজা ভেঙে ঘটনার প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও নিহত আঁখির  ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন।এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু এব্যাপারে নিহতের স্বজনদের কেউ মামলা করতে থানায় আসেননি।

প্রসঙ্গত, গত ৩ মার্চ (রোববার) শহরের সালাহউদ্দিন মোড় এলাকার মেডিল্যাব হাসপাতাল সংলগ্ন অ্যাডভোকেট ওয়ালী আহম্মদের ভাড়া বাসায় সালাউদ্দিনের বাসা থেকে ফাতেমার আক্তার আঁখির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি শর্শদী ইউনিয়নের সফিয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে অনার্সের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category