বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিতের দাবি

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

সেভ দ্য রোড’র উদ্যোগে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড’র প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। সভায় প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা।

তিনি এসময় বলেন, নির্মম বাস্তবতা হলো এই  যে, যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছে কেবলমাত্র সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী-যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানচ্ছি।

সেভ দ্য রোড’র দাবির সঙ্গে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড’র ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category