শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮২ Time View

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, নারীর অবদান, নারীর ত্যাগ, শক্তি, সাহসকে স্বীকৃতি দিতে হবে।

বৃহস্পতিবার (৭মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও ঐতিহাসিক ০৭ মার্চ উদযাপন ও ‍‍`অর্থকন্ঠ স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারী যত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তার চারপাশে দেয়াল তুলে দেয়া হয়, পরিবার, সমাজ যত কিছু,  সেই দেয়ালগুলো কি করে ভাঙ্গতে হয়, সে বিষয়ে আমাদের কথা বলতে হবে। নারীর বিরুদ্ধে সহিংসতা কিংবা তার বিরুদ্ধে যে বৈষম্য গুলো থাকে, সেগুলো দূর করতে হবে।

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে  সমানভাবে নারীকে এগিয়ে নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে দেয়ার, প্রতিবন্ধকতা দূুর করার, ক্ষমতায়নের জন্য  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নারী দিবসের গুরুত্ব নিয়ে আলোকপাত করতে গিয়ে মন্ত্রী বলেন, বছরের প্রতিটি দিনই নারীর তারপরও একট দিন লাগেসচেতনতা তৈরির জন্য, নারীর ত্যাগ, নারীর শক্তি সাহস তার সব কিছুকে স্বীকৃতি দেয়ার জন্য। এদিনটি নারীকে প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রত্যয়ী হতে প্রেরণা দেয়।

অনুষ্ঠানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,  গুনী নারীগণ উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী স্বপ্নজয়ী নারীদের হাতে সম্মাননা তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category