বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭০ Time View

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আগ্রাবাদ অংশে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) এবং নয়ন (৩১)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বলেন, আগ্রাবাদ ইসলাম ব্যাংক হাসপাতালের সামনে নালার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। দেখতে তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে। এক ব্যাংক কর্মকর্তা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে কীভাবে হয়েছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category