শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বেনাপোলে ৭টি অবৈধ করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

বেনাপোলে অবৈধ ও লাইসেন্সবিহীন ৭টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে বন বিভাগ, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন এসব করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, বেনাপোল বাহাদুরপুর সড়কের আবাসিক এলাকা ও কাগজপুকুর, খড়িডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে কোন প্রকার অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই ৭টি করাতকল তাদের ব্যবসা পরিচালনা করে বৃক্ষনিধন অব্যাহত রেখেছে। অবাধে গাছ কাটা হচ্ছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে। এই সব অনানুমোদিত কলের কারণে প্রতি বছর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয়।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান, শার্শা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমানসহ বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বেনাপোল পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের ডিজিএম মো. আসাদুজ্জামান বলেন, লাইসেন্স ছাড়া দীর্ঘ দিন থেকে এই সব সমিল কার্যক্রম চালিয়ে আসছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা অভিযান করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে অবৈধভাবে লাইসেন্স বিহীন করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category