শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মেরিনারদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

বাংলাদেশ মেরিন একাডেমির উদ্যোগে ও  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সহযোগিতায় মেরিনারদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুরের সভাপতিত্বে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির সিইও খালিদ মাহমুদ, চিফ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান আবদুল নাসের ও বাংলাদেশ মেরিন একাডেমির অ্যাডজুট্যান্ট গোলাম মোসÍফা।

অনুষ্ঠানে ব্যাংকে হিসাব খোলা ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দীন মোহাম্মদ খালেদ ও মো. মাইনুল ইসলাম। এ সময় মেরিনারসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category