বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

বেইলি রোডের অগ্নিকাণ্ডে মেয়েসহ ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষিকার মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টের অগ্নিকান্ডে মেয়েসহ ভিকারুননিসা নুন স্কুলের শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। নিহত লুৎফুন নাহার লাকি প্রভাতী শাখায় শিক্ষিকা ছিলেন।

তার মেয়ে নিকিতাও স্কুলটির সাবেক শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের লাশ শনাক্ত করেন ওই শিক্ষকের স্বামী গোলাম মহিউদ্দিন।

আজ শুক্রবার (১ মার্চ) ভোরে গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘খাবার খেতে রেস্টুরেন্টে গিয়েছিল তারা। সেখানেই আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।’ এঘটনায় আজ (১ মার্চ) ভিকারুননিসা নুন স্কুলের এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় শোক জানিয়েছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার  সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তাঁর মেয়ে অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী জান্নাতিন তাজরী গতকাল রাতে বেইলী রোডের অগ্নি দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁদের অকাল মৃত্যুতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আজ বাদ জুমা দুপুর ২টায় মূল শাখার কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category