শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে:নসরুল হামিদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হবে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন কয়লা, তেল ও গ্যাসসহ জ্বালানি আমরা যে দামে কিনতাম, সেখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। গত বছরে মারাত্মকভাবে এই পরিবর্তন এসেছে। যে কারণে ডলারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় করার চিন্তাভাবনা করছিলাম। জ্বালানির বিষয়ে একটি ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। এই কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হবে। কাল-পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, আমরা বিদ্যুতে জ্বালানির দাম সমন্বয় করেছি। বিদ্যুৎকেন্দ্রগুলো যে দামে গ্যাস নিত, সেখানে আমরা ৭০ পয়সার মতো সমন্বয় করেছি। তেলের দামও ডায়নামিক প্রাইসে নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডায়নামিক প্রাইস বলতে, বিশ্বে যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে আমাদের দেশেও সেটি সঙ্গে সঙ্গে সমন্বয় করে বাড়বে। বিশ্বে যদি কমে, আমাদের দেশেও কমবে। এটি প্রতি মাসের প্রথম সপ্তাহে করা হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ এটি প্রতিদিন করে। যেমন : কলকাতার কথা যদি বলি, সেখানে এক লিটার ডিজেলের দাম ১৩৩ টাকা। আমাদের দেশে ডিজেলের দাম ১০৯ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category