শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

‘৯৯৯ কলে’ উদ্ধার হল বনে হারিয়ে যাওয়া ৩১ পর্যটক

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

পথ হারিয়ে গহীন বনে হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছেন পুলিশ। হারিয়ে যাওয়ার পর দিগ্বিদিক হয়ে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করেন।

ওই সময় ভয় ও আতঙ্কের কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলায় অসুস্থ হয়ে পড়েন ২পর্যটক। সোমবার বিকেলে বনের গহীন থেকে উদ্ধার হওয়া এ পর্যটকদের সন্ধ্যায় তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন পুলিশ।

সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যান এ পর্যটকেরা। এরপর তারা করমজল পর্যটন কেন্দ্রের গণ্ডি পেরিয়ে কৌতূহলী ও অতি উৎসাহী হয়ে বনের গহীনে পথ চলতে থাকেন। বনে চলতে চলতে দুই কিলোমিটার ভিতরে দিক-পথ হারিয়ে ফেলেন তারা। পরে দিগ্বিদিক হয়ে সোমবার দুপুর পৌনে ৩টার দিকে ৯৯৯-এ কল করেন তারা।

এরপর ৯৯৯-এর কল আসে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলামের কাছে। পরে ওসি তাদেরকে ফোনে পরামর্শ দিয়ে ও মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির ব্যবহারে করমজলের গহীন বন থেকে বিকেল ৫টার দিকে তাদেরকে উদ্ধার করেন। পরে স্থায়ী বন্দরের পিকনিক কর্নারে এনে সন্ধ্যায় তাদেরকে তাদের নিজ বাড়িতে পাঠিয়ে দেন পুলিশ কর্মকর্তা আজিজুল।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার থেকে ৩১জনের একটি দল সোমবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১টায় সুন্দরবনের করমজলে ভ্রমণে যান। বনে প্রবেশের পর তারা পথ হারিয়ে ফেলেন। তখন এ দলের মধ্যে থাকা শিক্ষার্থীদের মধ্যে ফেরদৌস নামের এক কিশোর তার নিজ বুদ্ধিমত্তা খাঁটিয়ে তার মোবাইল ফোন থেকে ৯৯৯-এ কল দেন। সেই কলে তাদেরকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ৩১জন শিক্ষার্থীর মধ্যে ২জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে তাদের বাড়ি চিতলমারী পাঠিয়ে দেয়া হয়েছে।

হারিয়ে গিয়ে ৯৯৯-এ কল দেয়া শিক্ষার্থী কিশোর মোঃ ফেরদৌস বলেন, আমার মোবাইল ফোনে ব্যালান্স (টাকা) ছিল না। কিন্তু আমি জানতো ব্যালান্স না থাকলেও ৯৯৯-এ কল করা যায়। তাই বুদ্ধি খাঁটিয়ে ৯৯৯-এ ফোন করি। এরপর মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম ফোনে পরামর্শ দেন।

তার পরামর্শে আমরা আমাদের ছায়া ও সূর্য দেখে সঠিক পথের সন্ধান পাই। পরে ওসিসহ তার টিম আমাদেরকে উদ্ধার করেছেন। এজন্য আমরা সরকারকে ৯৯৯-এর সেবা ও পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তা না হলে আমাদের কপালে কি ঘটতে তা বলতে পারি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category