শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

বইমেলায় এসেছে ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

জলবায়ু পরিবর্তনের বড় বিপদ ঘনিয়ে এসেছে বিশ্বজুড়েই। ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের পরিবেশ, কৃষি, জীববৈচিত্রও। জলবায়ু, পানি ও খাদ্যের আন্তঃসম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে সেসব ঝুঁকিই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষিবিদ, গবেষক সৈয়দা বদরুন নেসা। উত্তরাঞ্চলে মরুকরণ, নদ-নদীর মৃত্যু, ভূগর্ভস্থ পানির বিপজ্জনক অবনমন, উপকূলে লোনাপানি আর হাওরে অবকাঠামোর বিপদ, মাটির স্বাস্থ্যঝুঁকি, বিকল সেচপ্রকল্প, পাহাড়ে অবক্ষয়, ঢাকার তলদেশ খালি হওয়া নিয়ে লিখেছেন গবেষণাভিত্তিক ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’ বইটি।

এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির দাম ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বলাকা প্রকাশনের ৩০৫ নম্বর স্টলে।

লেখক সৈয়দা বদরুন নেসার জন্ম রাজশাহীতে হলেও খ্যাতনামা শিক্ষক বাবা প্রফেসর মো. যোবদুল হকের বদলির সুবাদে বিভিন্ন শহরে বেড়ে ওঠা। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি এজি (অনার্স) এবং এমএস ইন এগ্রোনোমিতে প্রথম শ্রেণি লাভ করেন। বর্তমানে বরেন্দ্র কলেজ, রাজশাহীর কৃষিশিক্ষা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। করছেন পিএইচডি গবেষণাও।

লেখক বলেন, দেশের বিভিন্ন এলাকা ছাড়াও উত্তরের পনিসংকটাপন্ন বরেন্দ্রভূমিতে সরেজমিন গবেষণা করতে গিয়েই বইটি লেখার তাগিদ অনুভব করি। বইটিতে জলবায়ু প্রভাবিত বিষয়ই আলোচনায় এনেছি, যা ইতোমধ্যে ঝুঁকি তৈরি করেছে। জরুরি বিষয়গুলো নিয়ে নানা উদ্যোগ ও পরামর্শের কথাও বলেছি।আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’ বইটির মোড়ক উন্মোচন করবেন বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category