রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

পাঁচ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার পাঁচটি  মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রমনা থানার তিনটি, পল্টন ও বাড্ডা থানার একটি করে মামলা রয়েছে। সবগুলো মামলা গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এসব মামলায় জামিন মঞ্জুর করেন। এর আগে রমনা, পল্টন ও বাড্ডা থানার আট মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন একই আদালত। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।

শামসুজ্জামান দুদুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আট মামলায় জামিন শুনানির কথা ছিল। তবে নথি না থাকায় তিন মামলায় জামিন শুনানি হয়নি। বাকি পাঁচ মামলায় শুনানি শেষে জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি আরও জানান, ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে মোট ১০ টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুইটি মামলার জামিন শুনানি উচ্চ আদালতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিনদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category