শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভুটভুটি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১০

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

রাজশাহীর গোদাগাড়ীতে ভুটভুটি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে গোদাগাড়ী-কাকনহাট সড়কের পাহাড়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ভুটভুটির যাত্রী দিপালী (১৮) ঘটনাস্থলেই মারা যান। সে উপজেলার কাকনহাট পৌর এলাকা শেরেপাড়া গ্রামের ইমনের স্ত্রী।

এ ছাড়াও আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে গোদাগাড়ী ফায়ার স্টেশনের সাব অফিসার নমীর উদ্দীন নিশ্চিত করেছেন।

বলেন, আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকষা গ্রামের জিয়াউল হক (৩০), গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের হাবিবুল্লাহ (৪), উপজেলা কাকনহাট পৌর এলাকার শেরেপাড়া গ্রামের পূজারি (১৭), জোসেফ সরকার (২০), জয়ন্ত (১৪), চয়ন (৮), রুপালি (৪০), ইমন (২৬), ইমনের ছেলে ইসান (১২মাস), জিয়ারুল (২২)।

আহতরা সবাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ভুটভুটি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন আদিবাসী নারী নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category