রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগে ইসির করা মামলার শুনানিকালে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলার চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন। মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে কয়েক দফায় মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগ ওঠার পর তদন্তে সত্যতা পেলে গত ১৬ জানুয়ারি এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করে ইসি। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি করেন। পরে আদালতে হাজির হতে মহিউদ্দিন বাচ্চুকে সমন জারি করা হয়।

এ নিয়ে বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শুনানির দিন ধার্য থাকলেও আজ আদালতে হাজির হননি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে জয়ী এই সংসদ সদস্য। পরে বিচারক মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন। সেই সঙ্গে এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আজ তিনি (মহিউদ্দিন বাচ্চু) অনুপস্থিত ছিলেন। বাদী পক্ষও আজ হাজির হয়নি। আমরা সময়ের আবেদন করেছিলাম। কিন্তু যেহেতু সমন ফেরত এসেছে, তাই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category