শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রতি বুধবার ধানমন্ডি লেকের দোকান বন্ধ থাকবে: ডিএসসিসি

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রতি সপ্তাহের বুধবার ধানমন্ডি লেকের সকল দোকান বন্ধ থাকবে। পাশাপাশি কোনো হকারও থাকতে পারবে না। ধানমন্ডি লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার ধানমন্ডি লেক পরিষ্কারের কর্মসূচি পালন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, রাত সাড়ে নয়টার পর লেকের ভেতরে কোন ধরনের দোকান খোলা রাখা যাবে না। আর লেকের বাহিরে দোকানগুলো রাত সাড়ে দশটার পর বন্ধ রাখতে হবে। লেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

মেয়র বলেন, ধানমন্ডি লেককে ভিক্ষুকমুক্ত করার জন্য প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেজন্য ইজারাদারদের কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। লেককে সাতটি ভাগে ভাগ করে ইজারার মাধ্যমে এটির পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কেউ যদি ভিক্ষুকদের সাহায্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লেকের সৌন্দর্য রক্ষার জন্য যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলা উচিত। কিছু চক্র ভিক্ষুকদের দিয়ে ব্যবসা করে নিচ্ছে। এমন খবর পাওয়া গেলে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হবে।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ডিএসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পত্তি কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category