শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

মেঘনা নদীর বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। এ সময় সাতটি অটোরিকশাসহ মোট ৪০ জনকে আটক করা হয়।

বুধবার সকালে জাটকাগুলো চাঁদপুর নৌ-থানার সামনে, মোহনপুর এলাকায় দুস্থ ও অসহায়সহ এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় জাটকা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গতকাল জাটকা অভিযানের দ্বিতীয় অভিযান শেষ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়।

এছাড়াও পরিবহনে ব্যবহার মোহনপুরে সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান ও জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category