শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঢাবি ছাত্রলীগ নেতা অভি বহিষ্কার

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

হল ক্যান্টিনে পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর ও টেনে দাঁড়ি ছিড়ে ফেলার অভিযোগে ওঠার পর সংগঠনটি এমন সিদ্ধান্ত নেয়।মঙ্গলবার দুপুরে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনে পাওনা বাকি টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করেন ছাত্রলীগের এ নেতা।

এ সময় অকথ্য ভাষায় গালাগালের একপর্যায়ে ভুক্তভোগী ক্যান্টিন মালিকের দাঁড়ি টেনে ছিড়ে ফেলেন তিনি। ঘটনার প্রতিকার চেয়ে ক্যান্টিন মালিক ফাহিম হোসেন হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। আর এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category