শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ন্যাশনাল ব্যাংকের কর্পোরেট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখার ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্পোরেট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখার বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন এবং শেখ আকতার উদ্দীন আহমেদ।এছাড়াও প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের প্রধানরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে চলতি বছরের কর্মপরিকল্পনা ও বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনাসহ বিশদ আলোচনা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে ও লক্ষ্যমাত্রা অর্জনে একযোগে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category