শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি হলেন ইমরান আহমেদ

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

গত ৮ ফেব্রুয়ারি ২০২৩, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ইমরান আহমেদ। সুদীর্ঘ ২৬ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ফিন্যান্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অনন্য অবদান রেখে এসেছেন। ইতিপূর্বে তিনি সোনালী ব্যাংক পিএলসি-তে জেনারেল ম্যানেজার ও চিফ অডিট অফিসার, এনআরবি ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং এবং ব্যাংক এশিয়া লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে নিষ্ঠার সাথে কাজ করেন।

এছাড়াও তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের ফিন্যান্স ও একাউন্টস বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। উল্লেখ্য, তিনি ১৯৯৮ সালে এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে (এভিআরডিসি) একজন একাউন্টেন্ট হিসেবে তার কর্মজীবনের সূচনা করেন।

জনাব আহমেদ একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA), সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর (CISA), সার্টিফাইড শরিয়াহ উপদেষ্টা ও অডিটর (CSAA)। এছাড়াও তিনি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় প্রশিক্ষিত একজন সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (CSRS)। জনাব আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি একজন গ্রিন ফাইন্যান্স কনসালটেন্ট হিসেবে সময়ে সময়ে জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি) এর সাথে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category