রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

প্রথম নারী সচিব পেল দুদক

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

দুদকের ইতিহাসে প্রথম নারী সচিব প্রথম নারী সচিব হলেন খোরশেদা ইয়াসমীন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আলাদা প্রজ্ঞাপনে দুদক মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

এতে বলা হয়েছে, দুদকের সচিব মাহবুব হোসেনকে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন সচিব পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২১ সালের ডিসেম্বরে দুদক সচিব হিসেবে দায়িত্ব পান মাহবুব হোসেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন। এদিকে খোরশেদা ইয়াসমীন ২০২১ সালের সেপ্টেম্বরে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category