শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঢাবিতে রোকেয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘রোকেয়া স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে তিনি সমাজের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন।

উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, নারী-পুরুষ সমান তালে না চললে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয়। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ‍‍`Gender Disaster Nexus: towards a socially inclusive and intersectionality approach‍‍`   বক্তৃতা দেন।

অনুষ্ঠানে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৯ কৃতি শিক্ষার্থীকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, অনার্স এবং মাস্টার্সে অসাধারণ ফলাফলের জন্য তিন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category