শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

কিডনি প্রতিস্থাপনে বিএসএমএমইউর সহযোগিতা নেবে শিশু হাসপাতাল

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View

শিশুর কিডনি প্রতিস্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কাছ থেকে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা নেবে বাংলাদেশ শিশু হাসপাতাল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

এসময় তিনি বলেন, দেশের কোন রোগী যাতে বাইরে না যায় সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রতিস্থাপনের জন্য সাধারণত রোগীরা দেশের বাইরে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে কিডনি,  শিশু কিডনি, লিভার, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশন সফলভাবে হচ্ছে। এতে দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে। আমরা চাচ্ছি প্রতিস্থাপনের সকল কারিগরি বিষয় দেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে। বাংলাদেশ শিশু হাসপাতাল এ বিষয়ে এগিয়ে  আসায় অভিনন্দন জানাই।এসময় ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, শিশু নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গুলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category