শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি মনে করেন কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের উপর এক ধরনের  হয়রানিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়, মানসিক যন্ত্রণার সৃষ্টি হয় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমনটি জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।

তিনি জানান,  পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই একটা ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরো বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ লাগবের  জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র  পরিদর্শনে যাবেন না মাননীয় শিক্ষামন্ত্রী।

তিনি আরো জানান, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশের অনুমতি নাই।  তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোন ব্যক্তি যেনো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে সেই বিষয়ে  সকলের সকলের সচেতন থাকা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category