শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস তালা দিল ছাত্রলীগ

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবি নিয়ে প্রক্টর অফিসে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ। রবিবার দুপুর দেড়টার দিকে তালা দেন তারা।ছাত্রলীগের একাংশের দাবি, মিথ্যা মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে তাদের। তাদের এক কর্মীকে আজকে জামিন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। প্রশাসনের সঙ্গে আঁতাত করে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে।

এ বিষয়ে প্রক্টর ড. আব্দুল কাইয়ুম বলেন, আজকে তামজিদ হাসান মঞ্জুকে জামিন দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে জামিন না দেওয়ায় তারা প্রক্টর অফিসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছেন।

তামজিদ হাসান মঞ্জু বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতা হিসেবে পরিচিত।

বিষয়টি নিয়ে ছাত্রলীগের একাংশের নেতা মাহমুদুল হাসান তমাল বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে। কিন্তু প্রক্টর এ বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই দাবিতে আমরা প্রক্টরের পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি পূরণ নাহলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। প্রশাসন তাদের পেছন থেকে মদদ দিচ্ছে। আমরা প্রক্টরের পদত্যাগে প্রয়োজনে আরও বড় কর্মসূচি পালন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category