শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ছিলেন যুবদলের সভাপতি:সিটিটিসি

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি) জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল প্রেরণকারী দুজন ছিলেন সৌদি প্রবাসী বিএনপি যুবদলের সভাপতি কবির এবং একাংশের নেতা দীন ইসলাম।রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিষয়টি অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) অবহিত হওয়ার পর তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ইমেইল প্রেরণকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন একটি টিম গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে ইমেইল প্রেরণকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।

আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে রয়েছেন। দশবছর আগে দেশে একবার এসেছিলেন হুমকি দাতা কবির। সেখানে তারা যুবদলের একাংশের নেতা। তবে তাদের এই পরিকল্পনার পেছনে কারো হাত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।

এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইল dmpmediacell@gmail.com এ realmec55ksa@gmail.com ইমেইল থেকে একটি হুমকি বার্তা সম্বলিত মেইল আসে। ইমেলটি ছিল-  prime Minister Sheikh Hasina will be short at 4am on April 27. Bangladesh police do not have the powar to Prevent this attack. অর্থাৎ ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর চারটায় কি করা হবে বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এ হামলা ঠেকানোর মহারণের সাথি হবে।

পরবর্তীতে ২০২৩ সালের ২০ এপ্রিল রমনা থানায় হুমকিদাতাসহ অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়।

সবশেষ তদন্ত শেষে গত ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দীন ইসলাম ও তার সহযোগী কবির হোসেনকে আটক করে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category