রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।  ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি তা নিয়ে আলোচনা করেছি। আজকের বৈঠকটি আমাদের অংশীদারিত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ।

রোববার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ সচিবালয়ের পরিবেশমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্রদূত হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলিকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের উভয় দেশের জন্য আরও জলবায়ু-সহনশীল ভবিষ্যত গড়ে তুলতে একসাথে কাজ করে যাবো ।

রাষ্ট্রদূত হাস এবং পরিবেশমন্ত্রী উভয়েই গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category