শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বরিশালে আগুনে ১৪ দোকান ও ঘর পুড়ে ছাই

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View
বরিশালের বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম।

জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সঙ্গে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট মিলে সকাল ৬টার দিকে পুরোপুরি আগুন নেভানোর কাজটি সম্পাদন করি।

তিনি বলেন, আগুনে বাজারের ৯টি দোকান ও ৫টি বসতঘর পুড়ে গেছে, তবে কোন হতাহতের খবর আমরা পাইনি।

নিয়ামতি বাজারের বাসিন্দা জাকির হোসেন জানান, আগুনে বাজারের বেকারি ব্যবসায়ী কমল সাহার দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটরের দোকান, লাভলু খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটারের দোকান, ইন্দ্রজিৎ কর্মকারের দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান, অশোক কুমারের ডেকরেটরের দোকানসহ মোট নয়টি দোকান ও ৫টি বসত ঘর পুড়ে গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক যায় এবং ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category