শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বইমেলায় জমজমাট শিশুপ্রহর

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন আজ। এদিকে শিশুপ্রহরেরও প্রথম দিন আজ। মেলায় শিশুপ্রহরে বইয়ের স্টলের পাশে শিশুদের খেলাধুলার জন্য রয়েছে বেশ কয়েকটি স্পট।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় শিশু-কিশোরদের ভিড় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে। কেউ বাবা-মায়ের হাত ধরে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউবা শিক্ষকদের সঙ্গে মেলায় এসেছে।

এরই মধ্যে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ছোটদের মজার সব বইয়ের স্টল এবং বিনোদন কেন্দ্র তাদের পসরা সাজিয়ে বসেছে। শিশু চত্বরে প্রবেশ করলেই মনে হবে এ যেন কোনো শিশুরাজ্য। যেখানে শিশু-কিশোরদের রাজত্ব।

শিশুপ্রহরে শিশু-কিশোরদের বাড়তি আনন্দ দিতে রয়েছে সিসিমপুর স্টল। যেখানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় সব মজার মজার বই সাজানো রয়েছে। একইসঙ্গে শিশু চত্বরে সিসিমপুরের প্রিয় চরিত্রগুলোর সঙ্গেও দেখা মিলতে পারে ছোট্টমনিদের।

এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এবার বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি মাঠে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া এ বছর বইমেলায় মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category