শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এক গুদামেই ২৯১ মেট্রিক টন চাল অবৈধ মজুত

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

নওগাঁর সদর উপজেলায় একটি চালকলের গুদামে অবৈধভাবে ২৯১ মেট্রিক টন চাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার লস্কপুর এলাকায় ঘোষ অটোমেটিক রাইস মিলে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।


এদিকে কোনোভাবেই থামছে না অবৈধ ধান ও চালের মজুদ। তাই কড়াভাবে ওই মজুত করা চাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে আগামী সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নওগাঁ পৌরসভার লস্করপুর এলাকার ঘোষ অটোমেটিক রাইস মিলের একটি গুদামে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুত করা হয়েছে বলে গোপন তথ্য পাওয়া যায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই গুদামে অভিযান চালিয়ে ২৯১ মেট্রিক টন চালের মজুতের সত্যতা মেলে। অবৈধভাবে চাল মজুতের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক দ্বিজেন চন্দ্র ঘোষকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬–এর ১২ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মজুত করা চাল মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পায়তারা করছেন। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিরোধে খাদ্য মন্ত্রণালয় থেকে তদারকি অভিযান জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। সেই লক্ষ্যে ১৫ জানুয়ারি থেকে নওগাঁয় মজুতবিরোধী অভিযান চালানো হচ্ছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ পর্যন্ত নওগাঁয় অবৈধভাবে ধান, চাল, গমসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য মজুতের দায়ে ৪০টি প্রতিষ্ঠানকে ২১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category