সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- মৃত.কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার(৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

নিহতের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দু’দিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

নিহতের স্বজনদের বরাতে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন,  তাদেরকে গত দুইদিন ধরে  না পেয়ে স্বজনরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।

স্বজনদের ধারনা রোববারের রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।  এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category