রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
বাণিজ্য সহযোগিতা বাড়াতে পাকিস্তান-বাংলাদেশের নতুন সমঝোতা ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী

তাৎক্ষণিক লেনদেনে যুক্ত হচ্ছে ইউয়ান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

দেশে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টে (আরটিজিএস) এবার যুক্ত হচ্ছে চাইনিজ মুদ্রা ইউয়ান। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চাইনিজ মুদ্রা ইউয়ান আরটিজিএস লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং কার্যক্রম আধুনিক, যুগোপযোগী ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুবধার্থে অটোমেটেড ক্লিয়ারিং কার্যক্রম শুরু বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর থেকে এফডিডি’র পরিবর্তে আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে ৫টি বৈদেশিক মুদ্রায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার) লেনদেন হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি থেকে আরটিজিএস ব্যবস্থায় চাইনিজ ইউয়ান (সিএনওয়াই) অন্তর্ভুক্ত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো পেমেন্ট সিস্টেমে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় ব্যাংক।

এরই অংশ হিসেবে ২০২২ সালে মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডিয়ান ডলার- এই পাঁচটি বৈদেশিক মুদ্রায় আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন শুরু হয়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আলোচিত  চাইনিজ মুদ্রা ইউয়ান। এটি যুক্ত হওয়ার মাধ্যমে ছয়টি মুদ্রা আরটিজিএসে লেনদেন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category