রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

টাঙ্গাইলে নিজ জমিতে ৮০০ মিটার সড়ক নির্মাণ করলেন মসজিদের ইমাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে নিজ জমি ও অর্থায়নে প্রায় ৮০০ মিটার সড়ক নির্মাণ করেছেন চকগদাধর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হাফেজ মো. আবুল কাশেম। দুটি গ্রামের (চকগদাধর-ধুনাইল) সংযোগ সড়ক না থাকায় তিনি এই উদ্যোগ নিয়েছেন। গুরুত্ব বিবেচনায় ধুনাইল স্কুল-মাদ্রাসা ও দপ্তিয়র ইউনিয়নে সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এই সড়ক।প্রতিদিন প্রায় হাজারো মানুষের যাতায়াতের এই সড়ক দীর্ঘ সময় যাবৎ অবহেলায় পড়েছিলো। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিজস্ব জমি থেকে মাটি কেটে গর্ত ভরাট করে সড়ক উঁচু করা ও নিজ জমির উপর দিয়ে সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ করেছেন আবুল কাশেম।

ইমাম হাফেজ মো. আবুল কাশেম বলেন, দীর্ঘ সময় ধরে এখানে সড়ক না থাকায় এলাকাবাসীর যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে। দুর্ভোগ বিবেচনায় এখানে আমি উদ্যোগ নিয়ে নিজ জমি ও অর্থায়নে সড়ক নির্মাণ করেছি।

এর আগে আমি সরকারি বরাদ্দ (টি আর) পেয়েছি যেটার সম্পূর্ণ কাজ করেছি কিন্তু সড়ক নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। অপরদিকে, ধুনাইলে একটি সরকারি বরাদ্দ আসলেও কাজ না হওয়ায় সড়কটি অসম্পূর্ণ রয়েছে। আমরা আশাবাদী দ্রুত এখানে দৃষ্টিনন্দন সড়ক নির্মিত হবে।

উল্লেখ্য, ধুবড়িয়া ইউনিয়নের চকগদাধর দক্ষিণপাড়া এলাকাটি দপ্তিয়র-ভাদ্রা ইউনিয়নের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এই সড়ক ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় এবং এলাকাবাসী হাট-বাজারে যাতায়াত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category