বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শিক্ষামন্ত্রীর এপিএস হলেন অমিত কুমার বসু

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অমিত কুমার বসু। মহিবুল হাসান উপমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

যশোরের চৌগাছা পৌরসভার অসিত কুমার বসু ও অঞ্জলী রানী বসুর সন্তান অমিতকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অমিত কুমার বসুকে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে শিক্ষামন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে যতদিন অমিতকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category