বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৩

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলার হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম(২২), যাত্রী হয়ে পিকআপে উঠা একই উপজেলার সন্ধ্যাকূড়া গ্রামের মৃত ওসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫), অপরজন আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান( ৪৮)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা-শেরপুর মহাসড়কে ঢাকাগামী চিনি বোঝাই একটি পিক আপ শেরপুরগামী আলু ভর্তি ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থেলই নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। রাস্তায় যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত দু‍‍`জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category