বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ছয় মামলায় আগাম জামিন পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

বিএনপির গত ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বাসে আগুনের অভিযোগে করা পল্টন ও রমনা থানার ছয় মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন পেয়েছেন।

এ সব মামলায় আগাম জামিন চেয়ে তার করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের একই বেঞ্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় ঢাকা জেলা বিএনপির সাধাারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন।

আজ আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান সাবেক মন্ত্রী গয়েশ^র চন্দ্র রায় । আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

পরে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গয়েশ্বর চন্দ্র রায়কে আগামী ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। এর মধ্যে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

হাইকোর্টের একই বেঞ্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় ঢাকা জেলা বিএনপির সাধাারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন বলে জানান নিতাই রায় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category