বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক, সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন, জুনায়েদ আহমদ, সিব্বির আহমদ ও রফিক উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এ নদী খনন করা হচ্ছে না, নদীরপাড়ে বসবাসরত মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নদী খননের মাধ্যমে হুমকির মুখে পড়ছে আমাদের মতো অসহায় কৃষকদের শতশত হেক্টর ফসলি জমি। আমরা এই নদী খনন বন্ধের দাবি জানাই। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category